রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশ একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি (ইসহাক দার) মন্তব্য করেছেন। এ বিষয়ে তারা প্রশংসা করেছেন।”

এ সময় সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) প্রসঙ্গ ওঠে কি না—এমন প্রশ্নে ডা. জাহিদ জানান, এখনই বিস্তারিত বলা না গেলেও সার্ককে গতিশীল করার জন্য বিএনপি যথাযথ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছেন, তার সঙ্গে ম্যাডামের কুশলবিনিময় হয়েছে। দুদেশের অতীত সম্পর্ক ও সার্ক প্রতিষ্ঠা-সংক্রান্ত স্মৃতিচারণ হয়েছে।”

ডা. জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্ক ঘোষণার কথা স্মরণ করেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশ-পাকিস্তান রাষ্ট্রপ্রধানদের সফরের প্রসঙ্গও আলোচনায় আসে।

দুদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “স্বাভাবিকভাবেই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের সম্পর্ক আরও স্বাভাবিকীকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।”

নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের গণতন্ত্র ও আসন্ন নির্বাচনের বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের বিষয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...