বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

“আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান: অভিযোগের প্রমাণে সত্যতার ছাপ”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

রোববার (২৪ আগস্ট) বেলা ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম আউটডোর ও ইনডোর সেবাদান প্রক্রিয়া পর্যালোচনা করে।

এসময়  আউটডোরের চিকিৎসকরা সময়ের আগে চলে যাওয়া, জেনারেটর বন্ধ রাখা, এক্সরে বন্ধসহ বিভিন্ন অভিযোগের মধ্যে কয়েকটির সত্যতা মিলেছে বলে জানিয়েছেন অভিযানের টিম লিডার সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু।

তবে এবিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী।

এসময় দেখা যায়, দুদকের কর্মকর্তারা হাসপাতালের আউটডোর, এমারজেন্সি, এক্সরে রুম, জেনেরেটর রুম এবং হাসপাতালে বেড পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলেন। এবং তাদের বিভিন্ন অভিযোগের কথা শুনেন। পরবর্তীতে এসব বিষয়ে হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলাপ করেন।

অভিযান শেষে অভিযানের টিম লিডার সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু বলেন, বিভিন্ন সময় সংবাদমাধ্যমগুলোর সংবাদের ভিত্তিতে হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে আজকের এই অভিযান। আমরা সবকিছু পরিদর্শন করে দেখলাম, আউটডোরের চিকিৎসকরা নিয়মের আগেই চলে যাওয়ার বিষয়ে সত্যতা পেয়েছি, তাছাড়া বাজেট সংকটের কারণে জেনেরেটর এবং বিভিন্ন ব্যয়বহুল এক্সরে না করার বিষয়েও আমাদের জানানো হয়েছে। এবিষয়ে লিখিতভাবে রিপোর্ট তৈরি করে উর্ধ্বতন কর্মকতাদের জানানো হবে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগগুলোর মধ্যে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে। আর কিছু বিষয় আমার জানা ছিলো না, সেসব আজ জানতে পারলাম। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় অভিযানে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালকআবুল হাসান, জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...