বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দোহাজারীতে রাতের আঁধারে ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা 

চন্দনাইশ প্রতিনিধি  

চন্দনাইশে দোহাজারী পৌরসভার কিল্লা পাড়া এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ১২০ টি ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার ২৩ আগষ্ট পূর্ব দোহাজারী কিল্লা পাড়া এলাকার মৃত আব্দুল আহাদের ছেলে আহম্মদ শফির বাড়িতে ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বসত বাড়ির আঙ্গিনায় মৃত আব্দুল আহাদ এর ছেলে আহম্মদ সফি (৫০) বিভিন্ন প্রজাতির প্রায় ১শ থেকে ১২০ টির অধিক ফলজ গাছ রোপন করেছিলো। প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, ভিটা-বাড়ির আঙ্গিনায় লাগানো ফলজ গাছগুলো কে বা কাহারা রাতের আঁধারে কেটে দিয়েছে। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিসহ স্বজনদের জানিয়ে অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ফলজ গাছের ফল সহ বতর্মান বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে দাবি করছেন ভুক্তভোগী।

তিনি জানান, গত ২ বছর আগেও রাতের আঁধারে একটি কুচক্রী মহল আমার বসত-বাড়ির আঙ্গিনায় থাকা ফলজ গাছের বাগান কেটে দিয়েছে। এবং এসব পূর্ব শত্রুতার জের ধরে করছে। এবং আমাকে ক্ষতির মুখে ফেলছেন বারবার।

তিনি আরও জানান, বসত বাড়ির চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপন করে আসছিল দীর্ঘদিন ধরে। এর আগেও রাতের আঁধারে প্রায় শতাধিক ফলজ গাছ কেটে দিয়েছিলো দুর্বৃত্তরা। তাই নিরুপায় হয়ে এবার আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই সোহেল বলেন, অজ্ঞাতনামা একটা অভিযোগ এসেছে, জমি-জমা সংক্রান্ত বিষয় এটা। আদালতে মামলা মোকদ্দমা চলতেছে। তারপরও আমরা চেষ্টা করতেছি মূল বিষয়টা কি। সঠিক তথ্য পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...