বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নির্বাচন হচ্ছে জনতার ভোটাধিকার আদায়ের অন্যতম পথ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামী ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালা আয়োজন করেছে।

শনিবার (২৩ আগস্ট ) বিকেলে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা নুরুল আজিম। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-পরিচালক ও সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক আল-আমিন মু. সিরাজুল ইসলাম।

কর্মশালায় উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা সভাপতি মোরশেদুর রহমান, শিবির নেতা মু. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে ঈদগাঁও ইউনিয়ন আমির অধ্যাপক মো. হাকিম আলী, জালালাবাদ ইউনিয়ন আমির ডা. সোলাইমান মোর্শেদ, ইসলামাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা হারুনর রশীদ, ঈদগড় ইউনিয়ন আমির দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন এবং পোকখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আলম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নির্বাচন হচ্ছে জনতার ভোটাধিকার আদায়ের অন্যতম পথ। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে সুশৃঙ্খল, সাহসী ও দক্ষ প্রতিনিধি গড়ে তোলা জরুরি। ভোটের দিন কেন্দ্রভিত্তিক প্রতিনিধিরা হবে সংগঠনের হাতিয়ার। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ, দায়িত্ববোধ ও আল্লাহর উপর ভরসা রেখে কাজ করার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...