মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে গণপিটুনিতে স্কুলছাত্রের মৃত্যু: পাঁচজনের নামে মামলা, দুইজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) ভোররাত ৩টার দিকে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মো. রিহান মাহিন (১৫) স্থানীয় কাঞ্চননগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, নিহত রিহান তার দুই বন্ধু মো. মানিক ও মো. রাহাতের সঙ্গে চট্টগ্রাম নগরে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় রাত ৩টার দিকে তাদের আগে থেকে অপেক্ষা করা ৭-৮ জন ব্যক্তি চোর সন্দেহ করে ধাওয়া শুরু করে। তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন, কিন্তু হামলাকারীরা তাদের ধরে সেতুর ওপর নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে পিটিয়ে মারেন। এতে ঘটনাস্থলেই রিহান নিহত হন এবং তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

নিহতের মা খাদিজা বেগম এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় আরও সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতোমধ্যে মুহাম্মদ নোমান (২২) ও মুহাম্মদ আজাদ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। আজ সকালে তাদের আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো হয়। মামলার অপর তিন আসামি—নাজিম উদ্দিন, মো. তৈয়ব ও মহিউদ্দিন—এখনও পলাতক রয়েছেন।

নিহতের বাবা মো. লোকমান বলেন, “আমার ছেলেকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে। তারা বলেছে রিহান টাকা নিয়েছে, কিন্তু আমি বলেছি যদি নিয়ে থাকে আমি ফেরত দেব। তবুও তারা ছেলেকে ছাড়েনি। আমি চাই প্রশাসন দোষীদের শাস্তি দিক।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। কিশোরকে চোর সন্দেহে বেধরক পিটানো হয়েছে। পরিবার মামলা করেছে এবং পুলিশ মূল হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...