বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কক্সবাজার উখিয়া উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে মাহবুবের রহমান শামীম 

নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সংকট উত্তোরনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা, শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তাই বর্তমান পটভূমিতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার। যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সংকট তৈরি করেছিল, তারা অশান্তিতে আছে। তারা এখন নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর রয়েছে। তাই উখিয়াবাসিকে ঐক্যবদ্ধ্য হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী করতে হবে। 

তিনি শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে কক্সবাজার উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে বিশেষ মহল অপপ্রচার করে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বর্তমানেও শত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যবে না। বিএনপি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইনশা আল্লাহ আগামী দিনে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

তিনি নেতাকর্মীদের জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জনপ্রত্যাশা ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করার আহবান জানান।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সারোয়ার জাহান চৌধুরী সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।

সন্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আারা স্বপ্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী। বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ সাংগঠনিক সম্পাদক মুক্তার আহমেদ, সহ দফতর সম্পাদক এডভোকেট হাসান সিদ্দিকী প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...