বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার, উদ্ধার চার চোরাই সিএনজি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনায় মামলা হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সক্রিয় এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চারটি চোরাই সিএনজি।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঁশখালী বিল্ডিংয়ের নিচতলা পার্কিং থেকে আসামি মো. আব্দুল করিম (৫৪)কে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকেই চারটি চোরাই সিএনজি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট দুপুরে বড়উঠান ৯নং ওয়ার্ডের ডাকপাড়া এলাকায় চায়ের দোকানের সামনে থেকে মোহাম্মদ রফিকের (৪২) সিএনজি অটোরিক্সাটি মুহূর্তের মধ্যে চুরি হয়ে যায়। ড্রাইভার শেফায়তুল করিম (২২) গাড়িটি রেখে দোকানে চা খেতে গেলে ঘটনাটি ঘটে। পরে রফিক থানায় মামলা করেন (মামলা নং-২২, ধারা ৩৭৯)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফি উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরপাথরঘাটা এলাকার ছাবের চেয়ারম্যানের বাড়ির পাশে বাঁশখালী বিল্ডিংয়ের নিচ থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করেন এবং চারটি চোরাই সিএনজি উদ্ধার করেন।

গ্রেপ্তার আব্দুল করিম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুনদ্বীপ পাড়ার মৃত মো. জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চরপাথরঘাটায় বসবাস করেন।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, “আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং সিএনজিগুলো জব্দ দেখানো হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

আরও পড়ুন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...