বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নানা-নানীকে মা-বাবা সাজিয়ে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, যুবলীগ নেতা নাছির আটক

হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে নানা-নানীকে মা-বাবা পরিচয় দেখিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে মুক্তিযোদ্ধার ভাতা ও সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা মো. নাছিরকে আটক করেছে পিবিআই। পরে তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (২০ আগস্ট) বিকেলে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রূপন নাথ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা পিবিআই সদস্যরা নাছিরকে আটক করে। তিনি উপজেলার মেখল ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য।

পরিবারের অভিযোগ, নাছির নিজের নানা সাবেক সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা জানে আলমের মুক্তিযোদ্ধা ভাতা ও সম্পত্তি আত্মসাতের জন্য জাতীয় পরিচয়পত্রে নানা-নানীকে মা-বাবা হিসেবে দেখান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ২০২৪ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার পড়ে পিবিআইয়ের ওপর।

তদন্ত চলাকালীন আদালত নাছিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর ভিত্তিতেই তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার মামলার পাশাপাশি নাছিরের বিরুদ্ধে হাটহাজারী, চকবাজার, কোতোয়ালী ও ফটিকছড়ি থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই এবং চুরিসহ একাধিক মামলা রয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, “গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নাছিরকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে পিবিআই। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...