শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে কুরিয়ার সার্ভিসে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, মূল হোতা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৭,৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে, যিনি ‘বিজয়’ নামে পরিচিত ছিলেন। তার প্রকৃত নাম মো. নুর হাসান।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর আইস ফ্যাক্টরি রোড এলাকার একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। কুরিয়ারে ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা খালি বস্তার বান্ডিলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবাগুলো।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর করিম জানান, “মাদক চক্রের একজন সদস্য ইয়াবাসমূহ বুকিং দিয়ে তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করেন। ঘটনাস্থল থেকে আমরা বুকিং সংক্রান্ত কাগজপত্র ও কুরিয়ার সার্ভিস অফিসের সিসিটিভি ফুটেজ জব্দ করি এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিই।”

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও মোবাইল নম্বর ট্র্যাক করে ইয়াবা পাচারে জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ। এরপর রাতভর অভিযান চালিয়ে রাত ২টার দিকে হালিশহর আই ব্লকের ২ নম্বর লাইনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযানে সাদা পোশাকে পুলিশ সদস্যদের পাশাপাশি দৈনিক আজাদীর একটি সাংবাদিক টিমও অংশ নেয়।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে কোতোয়ালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘটনাটির বিস্তারিত জানান সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন। তিনি বলেন, “চট্টগ্রামে মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে। শহরকে মাদকমুক্ত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।” ওসি আবদুর করিম বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কেউ রেহাই পাবে না।”

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...