শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পটিয়ায় আদালতে সাজার রায় শুনে মাদক মামলার আসামির মৃত্যু

পটিয়া প্রতিনিধি

পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাজার রায় ঘোষণার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী আজগর (৩২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদ ২০২১ সালের মাদক মামলায় আলী আজগরকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আদালত হাজতে নেওয়া হলে সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদালতের জিআরও মোহাম্মদ ফোরকান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইনে ২০২১ সালে ৪০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় আলী আজগর ছিলেন তিন নম্বর আসামি। ঘটনার দিন তিনি পলাতক থাকলেও সোমবার রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সাজা ঘোষণার পর তার জামিনের আবেদন খারিজ হলে আদালত হাজতে নেওয়া হয়। এরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

এ বিষয়ে আদালতের পেশকার মাহবুব রানা বলেন, “মামলায় মোট তিনজন আসামির মধ্যে আলী আজগরই রায় ঘোষণার সময় হাজির ছিলেন। রায় শুনে আদালত হাজতে যাওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। তবে মামলার পুরো বিবরণ ও তার স্থায়ী ঠিকানা জানা যায়নি, কারণ রায় শেষে আমরা আদালত ত্যাগ করি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...