চট্টগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া গ্রামের বাসিন্দা হাফেজ মাওলানা সাইফুদ্দিনের ছেলে।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
নিহত শিশুর বাবা বলেন, মসজিদে চাকুরীর সুবাদে এখানে ভাড়া বাসায় থাকি।বাসায় তিন ভাই বোন এক বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ আব্দুল্লার ঘুম ভেঙ্গে গেলে মাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে।হাটতে হাটতে একসময় পুকুরে পড়ে যায়।তার মা রান্নাঘর থেকে এসে শিশু আব্দুল্লাহকে বিছানায় না পেযে চারদিকে খুঁজতে থাকে।এক পর্যায়ে বাসার সামনের পুকুরে তার সন্তানের ভাসমান লাশ দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করে।চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা আরো জানায় , তিন সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবার ছোট।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান,বিষয়টি কেউ আমাদের জানায়নি,তাই অবগত নই।তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
আর এইচ/
