ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের পুকুরে ডুবে জাহিদ হাসান প্রকাশ বাবলা (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানের সামনে পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া গ্রামের তুহিন মিয়ার ছোট ছেলে
বাবলার বাবা তুহিন মিয়া জানান, আমি আর বাবলা একসাথে পুকুরে গোসল করছিলাম। তাকে বলেছিলাম তার মাকে ডাকতে। ভেবেছিলাম মা’কে ডাকতে গেছে। আমাদের চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কিছু টের পায়নি। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তাকে পুকুরেই পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও ডাক্তার জানিয়ে দেন, আমার বাবলা আর নেই।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, বাবলা তার পরিবারের সঙ্গে মাইজভান্ডারে ওরশ শরীফে এসেছিল। সে সাঁতার জানত না। কীভাবে পানিতে পড়েছে, পরিবারের কেউই বুঝতে পারেনি। পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি এবং তারা মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন।
আর এইচ/
