শনিবার, ২২ আগস্ট ২০২৬

দুর্বল ব্যাংক একীভূত হলেও আমানত নিরাপদ: গভর্নর

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া চলছে, তবে এতে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকার সব ধরনের দায়িত্ব নেবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করা হয়।

গভর্নর বলেন, “দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ একটি চলমান প্রক্রিয়া। এতে আমানতকারীদের কোনো ক্ষতি হবে না। বাংলাদেশ ব্যাংক ও সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।”

সংবাদ সম্মেলনে গভর্নর জানান, সরকারের আমদানি নীতির ভুলের কারণে চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “বছরের শুরুতেই যদি সঠিক নীতি নির্ধারণ না করা হয়, তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়।”

তিনি আরও উল্লেখ করেন, শুধু চালের দাম বেড়ে যাওয়ার কারণেই জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি, যা দেশের খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ২.৬৩ শতাংশ বেশি।

ড. আহসান এইচ মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংক চেষ্টা করবে যেন কৃষি ঋণ দালালদের bypass করে সরাসরি কৃষকদের হাতে পৌঁছায়। শতভাগ ঋণ যাতে প্রকৃত কৃষকের কাছে যায় তা নিশ্চিত করতে আমরা কঠোরভাবে নজরদারি চালাব।”

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...