পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বটতল বাড়িতে অগ্নিকাণ্ডে গীতা চৌধুরী (৬০) নামের এক মহিলা অঙ্গার হয়ে মারা গেছেন। তিনি বটতল গ্রামের মৃত রেবতি চৌধুরীর স্ত্রী এবং দীর্ঘদিন স্বামীহারা হয়ে নিজ ঘরে থাকতেন।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বাড়ির দরজা ভেঙে তার অঙ্গার দেহ দেখতে পেয়ে থানা পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের একটি দল আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার পরও গীতা চৌধুরী দরজা খুলেননি। এরপর পাশের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তিনি আগুনে পুড়ে অঙ্গার হওয়া অবস্থায় পাওয়া যান।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডার লিক হওয়ায় গ্যাস ছড়িয়ে পড়তে পারে এবং সেখান থেকে আগুন লেগে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আর এইচ/
