পটিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রাফসান (০১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১২ অগাস্ট) সকাল ১১ টার দিকে হাইদগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মরাখাল ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফসান হাইদগাও ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মোঃ করিম ও ঝিনু আক্তার দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানাযায়,শিশু রাফসান এর মা ঘরের কাজকর্মে ব্যস্ত থাকেল শিশু রাফসান খেলতে খেলতে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়,পরে থাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন , হাইদগাও ইউনিয়নে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিষয়ে অবগত নয়।
আর এইচ/
