বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ জসিম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার ১১ আগস্ট বিকেল ৫ টার দিকে যৌথবাহিনীর একটি টিম জসিম উদ্দিনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ লিটার দেশি মদ, ২০ পিসি ইয়াবা, ১টি লম্বা ছুরি এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি মাদকের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে বলে সেনাসূত্রে জানা যায়। আইনি পদক্ষেপের জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, আটক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এদিকে মাদক সিন্ডিকেট ধরতে প্রশাসন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে। সোমবার বিকেল ৫ টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিবের নেতৃত্ব অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি, জব্দকৃত মাদক ও মাদক সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জাম পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন বলেন, আটক ব্যক্তির পূর্বের কোনো মামলা আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখছি। আটক ব্যক্তিকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
আর এইচ/
