শনিবার, ২২ আগস্ট ২০২৬

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর যাচ্ছেন তিনি। দুপুরের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।

এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নতুন করে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার কথা রয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে অভিবাসন, বিনিয়োগ, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা। সফরের প্রতিটি কর্মসূচিই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরসংক্রান্ত এসব তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। তিনি বলেন, এই সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি বিনিয়োগ বাড়ানো এবং গভীর সমুদ্রে মাছ ধরার মতো খাতেও সহযোগিতার বিষয়টি আলোচনায় আসবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই সফর চলবে। প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও সফরে অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলে থাকছেন—পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও উপদেষ্টারা।

সফরের প্রথম দিনে মালয়েশিয়ায় পৌঁছেই প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানানো হবে। সফরের মূল আনুষ্ঠানিকতা হবে মঙ্গলবার। ওই দিন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে প্রতিনিধিদল পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এরপরই উভয় দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে।

পাঁচটি সম্ভাব্য সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা, দুই দেশের মধ্যে ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিমোসের (MIMOS) মধ্যে অংশীদারিত্ব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS)-এর মধ্যে সহযোগিতা।

তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে হালাল ইকো সিস্টেমে সহযোগিতা, উচ্চশিক্ষা খাতে সমন্বয় এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত বিষয়ে।

চুক্তিসমূহ সইয়ের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই দেশের সরকারপ্রধান। পরে মালয়েশিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। একই দিনে অধ্যাপক ইউনূস একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন এবং মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...