শনিবার, ২২ আগস্ট ২০২৬

মহেশখালীতে পাহাড় কেটে জমি দখল, বনবিভাগের অভিযানে উদ্ধার”

এইচ.এম আকতার মিয়া, মহেশখালী

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকায় পাহাড় কেটে দখল করা সরকারি জমি উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার (১০ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বক্করের দখলে থাকা পাহাড়ি জমি পুনরুদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, আবু বক্কর সম্প্রতি নতুনভাবে পাহাড় কেটে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শাপলাপুর বির্ট কর্মকর্তা আশরাফুল ইসলামের নির্দেশে সহকারী বির্ট কর্মকর্তা স্বপন ও অর্জন কুমার নাথের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে কাটা পাহাড় ও দখল করা বনভূমি থেকে অবকাঠামো সরিয়ে জায়গাটি পুনরুদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পাহাড় কাটা ও বনজমি দখলের ফলে পরিবেশে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে, যার প্রভাব পড়ে স্থানীয় জনগণ ও প্রতিবেশের ওপর।

শাপলাপুর বির্ট কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন,“সরকারি বনভূমি রক্ষা করা আমাদের আইনি ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয় যেমনই হোক না কেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...