চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে নিজাম সিকদার (৪০)নামক একজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র, ,পিস্তল ,এ্যামুনেশন কার্তুজ রামদা,ইয়াবা ট্যাবলেট ও চোলাইমদ উদ্ধার করা হয়।
রবিবার (১০আগস্ট ) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহারিয়ার কবির এর নেতৃত্বে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক নিজাম সিকদার (৪০)। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকার আকতার কামাল সিকদারের পুত্র।
উদ্ধারকৃত অস্ত্র এ্যামুনেশন ইয়াবা,মদ এবং অন্যান্য সরঞ্জাম সহ আসামী নিজামকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, নিজাম সিকদার বড়হাতিয়ার ডাকাত সিন্ডিকেট তৌহিদ গ্রুপের একজন সক্রিয় সদস্য। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম অভিযান পরিচালনা করে ত্কে আটক করে।তার কাছ খেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃত নিজামের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করে আদালতে প্রেরন করা হচ্ছে বলে জানান তিনি।
আর এইচ/
