শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী

ইসলামী জ্ঞান থাকলে কল্যাণ লাভ সম্ভব আর তা নাহলে কখনোই কল্যাণ সাধন করা যাবেনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, ইসলামী জ্ঞান থাকলে কল্যাণ লাভ সম্ভব আর তা নাহলে কখনোই কল্যাণ সাধন করা যাবেনা । আল্লাহকে স্মরণ করা মানে দূর্নীতি, অপরাধ মুক্ত থাকা। এসকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলেই মহান আল্লাহর পথে জীবন পরিচালিত করা সহজ হবে তাতেই আদর্শ জীবন গড়তে সহায়ক হবে। তিনি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভায় এসব কথা বলেন।

শনিবার ৯ আগষ্ট নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি প্রফেসর মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের  উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ ও আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আ.ক.ম. আব্দুল কাদের, ফেডারেশন উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আমিন, ইসলামী মিশন, জাপানের সাবেক সভাপতি এ টি এম মিজবাহুল কবির, দারসুল কুরআন পেশ করেন ইসলামী মিশন, জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন পাঞ্জেরী শিল্পীগোষ্ঠীর সদস্য আশফাক খালেদ।

প্রধান অতিথি আরও বলেন, দূর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যক্রম দেখলেই রুখে দিতে হবে তখন জুলাই আন্দোলনের সফলতা আসবে। ইসলামী মূল্যবোধে চলতে হবে। দুনিয়ার জীবনে আমাদের পরীক্ষা দিতে সেই পরীক্ষায় পাস করলেই আখেরাতে সফলতা সম্ভব। যে জাতির কোন অস্তিত্ব ছিলোনা সে জাতিকে মানুষ করছে একমাত্র মহাগ্রন্থ আল-কোরআন নাজিলের মাধ্যমে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...