শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল রবিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরে আগামীকাল রবিবার ১০ আগস্ট থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। তবে এবার প্রতিলিটার সয়াবিন তেলে ১৫ টাকা, চিনির কেজিতে ১০ টাকা ও প্রতিকেজি মসুর ডালে ১০ টাকা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিসপ্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ট্রাকসেলে লিটারে ১৫ টাকা বেড়ে প্রতিলিটার সয়াবিন তেল ১১৫ টাকা, কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি চিনি ৮০ টাকা ও কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি মসুর ডাল ৭০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিসপ্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আগামী ১০ আগস্ট থেকে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হবে। এবার সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের দাম বেড়েছে। ট্রাক থেকে যে কেউ পণ্য কিনতে পারবেন। সেক্ষেত্রে একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রির অর্ডার এখনো আসেনি। কার্ডধারীদের অর্ডার আসতে আরও কয়েকদিন লাগবে। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য পণ্যের দাম বাড়বে না।’

চলতি বছরের মে মাস থেকে ট্রাকে (সবার জন্য উন্মুক্ত) পণ্য বিক্রি বন্ধ করে টিসিবি। সে হিসেবে, তিন মাস পর পুনরায় ট্রাকে পণ্য বিক্রি চালু করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এতদিন নগরীর ২০টি পয়েন্টে ২০টি ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্যদামে পণ্য বিক্রি করা হতো। এবার নগরের ২৫টি পয়েন্টে পণ্য বিক্রি করবে টিসিবি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...