শনিবার, ২ মে ২০২৬

শীতল ঝর্ণাখালের উপর ঝুঁকিপূর্ণ কালভার্ট সংস্কারের নির্দেশ চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর অক্সিজেন এলাকায় শীতল ঝর্ণা খালের উপর আরো একটি কালভার্ট ঝুঁকিপূর্ণ হওয়ার সংস্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

খবর পেয়ে শুক্রবার সকালে তাৎক্ষণিক পরিদর্শন করে চসিকের প্রকৌশল বিভাগকে এ নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয়রা জানান, শীতল ঝর্ণায় গত বৃহস্পতিবার যে ব্রিজ ভেঙেছে সেই শীতল ঝর্ণার উপরে আরো একটি ব্রীজে বড় আকারের ফাটল দেখা যাচ্ছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সংলগ্ন সড়কের উপর আরেকটি ব্রিজের দুই পাশে ইতিমধ্যে দেবে গিয়েছে। এছাড়া সেই অংশটি দাবার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি সরে গিয়েছে।

এ প্রেক্ষাপটে মেয়র উক্ত স্থান পরিদর্শন করে চসিকের প্রধান প্রকৌশলীকে এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলগত সমাধান এবং ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে যান চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার শীতল ঝরনাখালের ওপর অবস্থিত পুরনো সেতুটি ধসে পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটি পুননির্মাণের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন নাহিদ, আপেল ও স্থানীয় নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...