শনিবার, ২২ আগস্ট ২০২৬

“বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ থামাতে পারবে না: শিল্প উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখে দিতে পারবে না

তিনি বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিবাদি শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।’

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আদিলুর রহমান খান এ সব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ সব কথা জানানো হয়েছে।

শিল্প উপদেষ্টা বলেন, ’২৪ এর গণ আন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। যা সিডিএর অত্যন্ত ভালো উদ্যোগ।

মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি কর্পোরেশন ও সিডিএর কর্মকর্তাবৃন্দ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। আজ এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম।’ তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।

দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট। এই মসজিদে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

সূত্র: বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...