রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চবি শিক্ষার্থীর ওপর চাঁদাবাজদের হামলা, প্রধান ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেন। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রক্টরিয়াল বডির কোনো সদস্য ঘটনাস্থলে পৌঁছেননি। শিক্ষার্থীরা জানিয়েছেন, হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না।

আহতরা হলেন— ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম এবং জুবায়ের আহমেদ জিহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরেস্ট্রি বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নেন। কয়েকদিন আগে স্থানীয়রা তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। শিক্ষার্থীরা অস্বীকৃতি জানালে আজ সকালে স্থানীয়রা অতর্কিতভাবে হামলা চালায়।

আহত শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, “আমরা চাঁদা দিতে রাজি হইনি বলেই হামলার শিকার হয়েছি। ঘটনাস্থলে পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আশিক জানান, হামলার সময় সহকারী প্রক্টরকে অবহিত করা হলেও পাঁচ ঘণ্টা পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, “এ ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়েছে। প্রক্টরিয়াল বডি আসার পর সমাধানের চেষ্টা করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, “আমরা ঘটনাটি জানি, আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য...

আরও পড়ুন

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...