শনিবার, ২২ আগস্ট ২০২৬

বাংলাদেশের মিডিয়ার প্রতিনিধিদের কুনমিং হাসপাতাল পরিদর্শন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চীনের ইউন্নান প্রদেশের কর্তৃপক্ষ দেশে চিকিৎসা ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্ভাব্য সব সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার একদল বাংলাদেশি সাংবাদিক কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাফিলিয়েটেড হাসপাতাল পরিদর্শন করেন এবং প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় পাবলিক হাসপাতালের প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন তখন তারা এ আশ্বাস দেন।

“আমরা আমাদের হাসপাতালে আসা বাংলাদেশি রোগীদের সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছি। স্বাস্থ্যসেবা খাতের সহযোগিতা জোরদার করতে আমাদের সরকার ও ঢাকায় আমাদের দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে,” ইয়ুনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক ওয়াং জিয়ানকুন বলেন।

চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ২৩ সদস্যের সংবাদমাধ্যম প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে চীন সরকার।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রতিনিধিদলটি চীনা কর্মকর্তাদের সাথে দুই ঘন্টাব্যাপী একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনে যোগদান করেছেন যাদের মধ্যে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতালের সভাপতি জেং ঝিং, জি হংবিন, মেডিকেল প্রশাসন বিভাগের উপ-পরিচালক, এবং আন্তর্জাতিক মেডিকেল বিভাগের পরিচালক হান রুই।

ইন্টারঅ্যাক্টিভ সেশনে, চীনা কর্মকর্তারা ভাষা বাধা, পরিচারকদের থাকার ব্যবস্থা, ভ্রমণ খরচ, বাংলাদেশি ক্রেডিট কার্ড, যোগাযোগ অফিস, ফলো-আপ চিকিৎসা ও বিলিং প্রক্রিয়া, এবং লাশ বাংলাদেশে নিয়ে যাওয়ার উচ্চ খরচ সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেন।

“বাংলাদেশি রোগীরা যেসব সমস্যার সম্মুখীন হয় আমরা সে ব্যাপারে সচেতন। আমরা এটা সমাধান করার চেষ্টা করছি,” ওয়াং জিয়ানকুন বলেন।

বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান আজাদ মজুমদার চীনা কর্তৃপক্ষকে আহ্বান জানান যাতে তারা বাংলাদেশের রোগীদের ভাষা বাধা অতিক্রম করতে পারে।

তিনি বলেন, “আমরা চীনা কর্তৃপক্ষের সমর্থন আশা করছি আরো বাংলাদেশি রোগী চীনে চিকিৎসা নিতে পারবেন।”

কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাফিলিয়েটেড হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, গত ছয় মাসে ৬৭ বাংলাদেশি রোগী লিভার সিরোসিস, ব্রেস্ট ক্যানসারের মতো রোগের চিকিৎসা নিয়েছেন।

চীনের স্থানীয় পররাষ্ট্র দপ্তর কর্তৃক আয়োজিত বাংলাদেশি প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত ভোজ সভায় বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য যেতে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা শুক্রবার কুনমিংয়ের আরও কয়েকটি হাসপাতালে যাবেন বলে আশা করা যাচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...