বুধবার, ২৯ জুলাই ২০২৬

দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে :মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন , দেশের মানুষের ভাগ্য বদলে দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

আজ (৩ আগস্ট) সকালে নগরীর নাসিরাবাদ বিদ্যালয় প্রাঙ্গণে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মেয়র। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, “স্কুল শুধু পুঁথিগত শিক্ষা দেয় না, বরং তা শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ গঠনের পাঠ শেখায়। এই শিক্ষাই ভবিষ্যতে জীবনের প্রতিটি ধাপে সহায়ক হবে। তোমাদের মধ্যে সততা ও দেশপ্রেম জাগ্রত থাকলে তোমরাই গড়বে দুর্নীতিমুক্ত ও প্রযুক্তি-সমৃদ্ধ বাংলাদেশ।

মেয়র আরও বলেন, “আজকের রেজাল্ট শুধু সংখ্যা নয়, এটি তোমাদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের অবদানকে প্রতিফলিত করে। এই ফলাফল যেন শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা ও নেতৃত্বদানে অনুপ্রেরণা হয়ে ওঠে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুলতানা ইয়াসমীন। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি বিলকিস আক্তার ও অভিভাবক প্রতিনিধি রাশেদ কালাম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক স্বেতা চৌধুরী ও ফারহানা আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেএমটি ফার্নিচার, রিজনশিপ শিপিং-এর প্রতিনিধি, নাসির কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...