রবিবার, ২ আগস্ট ২০২৬

মহেশখালীতে অবৈধ কাঠ পাচার রুখে দিল বন বিভাগ

এইচ.এম আকতার মিয়া, মহেশখালী

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকা থেকে বন বিভাগের অভিযানে অবৈধভাবে কাটা বেশ কয়েকটি মূল্যবান গাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শাপলাপুর বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী বিট কর্মকর্তা অর্জন কুমার নাথসহ অন্যান্য বন কর্মীরা অংশ নেন।

অভিযানে মোট ৬ টুকরা গর্জন, ৮ টুকরা আকাশমণি ও ২ টুকরা ইউক্যালিপ্টাস গাছসহ মোট ২৬ ফুট গাছ জব্দ করা হয়। গাছগুলো অবৈধভাবে কেটে ষাইটমারা এলাকায় রাখা হয়েছিল বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, স্থানীয় জনগণের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা গাছগুলো শাপলাপুর বিট অফিসে নিয়ে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, “বন সম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কাজকে সহজ করে তুলছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

বন বিভাগ আরও জানায়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা।

উল্লেখ্য, মহেশখালীর বনাঞ্চল দীর্ঘদিন ধরে নানা ধরণের অবৈধ দখল ও বন উজাড়ের হুমকিতে রয়েছে। তবে সম্প্রতি বন বিভাগের নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এ ধরনের কর্মকাণ্ড কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...