সোমবার, ১১ মে ২০২৬

বাকলিয়ায় মহিউদ্দিন হত্যা: প্রধান আসামি আসিফ গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন গাফফার কলোনিতে মহিউদ্দিন (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. আসিবুল হক ওরফে আসিফ (২৪) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

৩১ জুলাই বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন; তার সঙ্গে ছিলেন এসআই ফরহাদ। অভিযান পরিচালিত হয় থানার ওসি (তদন্ত) মো. মোজাম্মেল হকের নির্দেশনায়।

গ্রেপ্তারকৃত আসিফ বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের চুরতি বাদশার বাড়ির মো. ইসমাইলের ছেলে। বর্তমানে সে তক্তারপুলের মিলিটারী কলোনিতে বসবাস করছিল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ স্বীকার করেছে যে, মহিউদ্দিনকে সে নিজেই গুলি করে হত্যা করেছে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

প্রসঙ্গত, ২৫ জুলাই বিকেল ৫টার দিকে পাঁচ নম্বর ব্রিজসংলগ্ন গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর: ৩৬; ধারা: ৩০২ পেনাল কোড।

এর আগে, ২৭ জুলাই রাতে রাহাত্তারপুল খালপাড় এলাকায় অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামি মো. সুমন (১৯)-কে গ্রেপ্তার করে সিএমপির ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের একটি টিম।

গ্রেপ্তার হওয়া সুমনের বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও সে দীর্ঘদিন ধরে বাকলিয়ার দৌলতখান কলোনিতে ভাড়া থাকতো এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

তার কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে সেই অভিযানের সময় মামলার প্রধান আসামি আসিফ পালিয়ে ছিলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...