রবিবার, ২ আগস্ট ২০২৬

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে স্মারক আলোচনা সভা ও বৃক্ষরোপণ-চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মতিন।

বিশেষ অতিথি ছিলেন লেখক মাজহার হেলাল, সংগঠক মোঃ টিপু সুলতান, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক যথাক্রমে মিতা বড়ুয়া, আবদুল আজিজ, রনজিৎ কুমার দে, বিজন চক্রবর্তী, সংগঠক লোকমান হাকিম, শিক্ষক মোঃ তারেক, মাওলানা মোহাম্মদ জুনায়েদ প্রমুখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ছফাপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদীয়া এ, এস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল।

বক্তারা বলেন, চন্দনাইশের সন্তান বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া আহমদ ছফা একজন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য সাহসী স্পষ্টভাষী লেখক সাহিত্যিক। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে। তিনি স্ব-মহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন। আহমদ ছফা লেখা সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ। তরুণ প্রজন্ম আহমদ ছফার লেখা বই যত বেশি পড়বে তাদের মেধা তত বেশি শাণিত হবে। জাতি উপকৃত হবে।

বক্তারা সাহিত্যিক আহমদ ছফার অনবদ্য সাহিত্য তথা সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে বলেন, শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যাঙ্গনে তিনি নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন। তাঁর স্মৃতি রক্ষার্থে তাঁর নামে চন্দনাইশ-চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...