সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লামার মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টে এক পর্যটকের আত্নহত্যা

বিপ্লব দাশ, লামা

বান্দবানের লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটক আত্নহত্যা করেছে। মিরিঞ্জা রেঞ্জের “ডেঞ্জার হিল রিসোর্টের ১২নং কটেজে বুধবার (২৩ জুলাই) রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনার পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেট এর দরজার উপরে রিলিংয়ে ঝুলন্ত লাশ ফাঁস থেকে নামিয়ে আনি। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করি। নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার পরিচয় জানতে পারি।

নিহত আনোয়ার হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।

ডেঞ্জার হিল রিসোর্টের আরেক মালিক সাদ্দাম হোসেন বলেন,ঘটনা শুনে পুলিশসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন। বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মোঃ রিফাত নাস্তা দিতে গিয়ে ওই কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা কটেজের অন্য ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তারা ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে অবহিত করল, মালিকপক্ষ পুলিশকে অবহিত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

আরও পড়ুন

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...