মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, “মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত বিধায় মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগত মান অব্যাহত রাখতে হবে।

সিনিয়র সচিব আজ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে পাসিং আউট –২০২৫ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭ তম ব্যাচ ও মাদারীপুরের ১৬ তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা অর্জনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মদান করেছেন, সেই অগণিত শ্রেষ্ট মানুষদের। বিশেষভাবে স্মরণ করেন ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে বীর শহীদদের, গভীর শ্রদ্ধা ও সহানুভূতির সাথে আরো স্মরণ করেন যারা জীবনকে তুচ্ছ করে বৈষম্য বিলোপ ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং আহত হয়েছেন, তাদেরকে। জাতীয় শোকের আজকের দিনে তিনি মাইলস্টোন স্কুল ও কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান সৃষ্টিকর্তার অনুকম্পা প্রার্থনা করেন।

সিনিয়র সচিব আরো বলেন, এই ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত রেটিংগণের মধ্যে হতে বহু সংখ্যক নাবিক প্রতিযোগিতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাপ্টেন, চীফ ইঞ্জিনিয়ার, চীফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, থার্ড ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সাথে পেশায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গনগতমান অবশ্যই বজায় রাখার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছেন।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ,ক্যাপ্টেন আতাউর রহমান এবং ,ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌ. মোহাম্মদ শহিদউল্লাহ সভাপতিত্বে কমডোর মোঃ শফিউল বারী বিশেষ অতিথিরি বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে দেশের সামরিক-বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশী ও বিদেশী জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিগণ, শিক্ষক– শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও গার্ডিয়ানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭ তম ব্যাচ ও মাদারীপুরের ১৬ তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মোট ৩০৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, সিনিয়র সচিব শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...