মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি অপহরণের চারদিন পর মিল্ল অর্ধগলিত লাশ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার, উখিয়া রাজাপালং ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুর (৩২) কে মোবাইল ফোনে ডেকে এনে অপহরণের চারদিন পর গহীন পাহাড়ে মিল্ল তার অর্ধ গলিত লাশ । এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজন রোহিঙ্গা শরনার্থী সহ দুইজনকে আটক করেছে।নিহত ছৈয়দ নুর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল বাগান পাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে। 

পুলিশ জানায়, সোমবার (২১ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানা ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ৭নং ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া এলাকার গহীন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্য ও খালাতো ভাই আবদুস সালাম জানান, গত ১৮ই জুলাই জুমার নামাজের পর ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের অচিয়র রহমানের ছেলে ইসমাইল (৩০) ফোনে ব্যবসায়িক লেনদেনের কথা বলে ছৈয়দ নুরকে আমতলী ছড়ায় ডাকেন।পরে আর কোন খোঁজ পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান ছৈয়দ নুরের স্ত্রী জোবাইদা বেগম বাদী হয়ে গত ১৮ই জুলাই থানায় অপহরণ মামলা দায়ের করেন,এর প্রেক্ষিতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর সি-ব্লকের রহমত উল্লাহ (৩০) নামক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।নিহতের মোটের সাইকেল উয়াখ্যং থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ যানায় অপহরণের পর ছৈয়দ নুর কে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এরপর মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পাহাড়ে ফেলে দেওয়া হয়। হত্যাকান্ডের সাথে জড়িতদের বিষয়ে অভিযান অব্যাহত আছে বলে তিনি ঢাকা পোস্ট কে নিশ্চিত করেন।

এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজন ও পরিবার।ছৈয়দ নুরের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার পরিবারে চলছে শোকের মাতম।নিহত ছৈয়দ নুরের দুই শিশু সন্তান, ফারজানা ইয়াসমিন মুন্নি ও আড়াই বছরের জান্নাতুল ফেরদৌস উর্মিকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন স্ত্রী জোবাইদা বেগম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...