ফটিকছড়ি উপজেলার লেলাং খালে ১১ দিন নিখোঁজ থাকার পর সন্তোষ নাথ (৩৫) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে লেলাং খালের লাল পুল এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় লাশের হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলে জানা গেছে।
নিহত সন্তোষ উপজেলার লেলাং ইউনিয়নের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে। পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৯ জুলাই তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন।
এ বিষয়ে ফটিকছড়ি থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
আর এইচ /
