মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সালাহউদ্দিনকে কটূক্তির প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের বিক্ষোভ

বাঁশখালী প্রতিনিধি

কক্সবাজার সদরে এনসিপির পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঁশখালী উপজেলা ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) রাত ৯টায় বাঁশখালী উপজেলা সদরে বাঁশখালী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় বিক্ষোভ মিছিলটি উপজেলা মাতৃসদন হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মিয়ার বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান সড়ক হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর ও যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম।

এ সময় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা নুরুল আলম, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, এস এম শহীদ, বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, যুবদল নেতা জুনায়েদ শিকদার, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা এটিএম কফিল উদ্দিন, সাইফুল আলম, শাহেদ আকবর চৌধুরী, বাঁশখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, মো. পারভেজ, জসিম উদ্দিন, শাহ আলম, দেলোয়ার, নেজাম, মানিক, জাকারিয়া, জাহাঙ্গীর আলম, শোয়াইব, শাহাদত হোসেন রিপন, তোহেল চৌধুরী।

উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, খালেদ আবদুল্লাহ জিহান, মোহাম্মদ তারেক, বাহাদুর আলম, রায়হান উদ্দীন, আতিকুর রহমান, রিদুয়ানুল হক, জাকের হোসাইন, রাশেদ খান, শাহেদ তালুকদার, উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুল, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আকিব উদ্দিন, বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন হৃদয়, আবু বক্কর, জাহেদ, আবদুর রাহীম সিকদার, সাইফুল, শাকিল, জিসান, তানজিল ছোটন, আব্বাস,  মাসুদ, ওয়াহেদ, জোবাইর, শওকত, নেজাম, নুর মোহাম্মদ, বেলাল, কামরুল ও রুবেল প্রমূখ।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশের যেসব রাজনীতিবিদ অমানবিক নির্যাতিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনতার নেতা সালাহউদ্দিন আহমেদ। ওনার মতো একজন মেধাবী রাজনীতিবিদকে নিয়ে জুলাইয়ের নতুন চেতনা ব্যবসায়ী এনসিপি নেতা নাসিরুউদ্দীন পাটওয়ারী কক্সবাজারের মাটিতে দাঁড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা সকল জাতীয়তাবাদী হৃদয়ে আঘাত করেছে। যার কারণে চট্টগ্রামের প্রতিটি জেলা, উপজেলা ও পৌরসভায় সাধারণ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ শুরু হয়েছে।’

এ সময় বক্তারা আরও বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ, যিনি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে গুমের শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি পুনরায় সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে যে মনগড়া, ভিত্তিহীন ও অশালীন মন্তব্য করে তাহলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...