মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আগামী নির্বাচনকে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না- মোস্তাক আহমদ খান 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর ড. ইউনুস যখন বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন থেকে দুটি দলের মাথা নষ্ট হয়ে গেছে। আগামী নির্বাচনকে কোন ষড়যন্ত্রকারী রুখতে পারবেনা। এ নির্বাচনে যাঁরা বাঁধা হয়ে দাঁড়াবে তাদেরকে রেহাই দেয়া হবেনা। 

শনিবার (১৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এক লুটপাট পার্টিকে হটিয়ে আরেকটি লুটপাটে এখন ব্যস্ত রয়েছেন জামায়াত এনসিপি। তাদের মিছিল-মিটিংয়ে আওয়ামী দোসরদের দেখা যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে।

গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এতো নির্যাতনের পরও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি এবং আগামীতেও ছাড়বে না। কালুরঘাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। তাই এখান থেকে নতুন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জামায়াত- এনসিপির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী।

পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউছুপ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপি সাবেক যুগ্ন আহবায়কএ এম কামাল উদ্দীন পৌরসভা বিএনপি সিনিয়র সদস্য সৈয়দ মোজাম্মেল হক ইলিয়াস চৌধুরী নুরুল কবির কাজী কামাল রফিকুল ইসলাম মোহাম্মাদ ইউনুছ দুলু মেম্বার মনজুর হোসেন জাহাঙ্গীর মাস্টার জানে আলম হারুন রশিদ চৌধুরী মফিজুর রহমান শামসুল আলম আরাফাত মনসুর আলম ফয়সাল জসিম রিয়াজ মোহাম্মদ দিদার পৌরসভার যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম রাসেল পৌরসভা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম যুগ্ম আহবায়ক আমির হাসান জুয়েল হাসান নাজিম আজগর শাহাজাহান সোলেমান পৌরসভা শ্রমিক দলের সাবেকআহবায়ক হারুন সদস্য সচিব সাইফুল রেজা সোহেল রাশেদ ছাত্রদল নেতা মেহেদী আকিব নাজিম খালেদ সহ নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...