সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আমীর খসরু মাহমুদ চৌধুরী

যারা ভোট চান না, তাদের রাজনৈতিক দল করার দরকার কী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যারা ভোট চান না, তাদের রাজনৈতিক দল করার প্রয়োজন কী— এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন অপরিহার্য।

শনিবার (১৯ জুলাই) নগরীর লালখান বাজার লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘যারা গণতন্ত্র চান না, তাদের রাজনীতি করার অধিকার কীভাবে থাকে? ভোট ছাড়া রাজনৈতিক দল চলে না, জনগণের কাছে যেতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক তৌহিদুল ইসলাম টিপু। প্রধান বক্তা ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূইয়া।

শিক্ষা ব্যবস্থার রাজনৈতিককরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমীর খসরু বলেন, ‘শিক্ষা কোনো দলের হাতিয়ার নয়— এটি জাতি গঠনের প্রধান হাতিয়ার।’

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের। তারেক রহমানও নির্দেশ দিয়েছেন তাদেরকে সহযোগিতা করার। আমরা সেভাবেই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমরা দেখলাম, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডুকে গেল অন্য দলের কিছু লোক। বদলী সংক্রান্ত দায়িত্ব দেওয়া হলো একটি মৌলবাদী দলের বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতিকে। সে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি জায়গায় তার দলের লোকদের বসিয়ে দিয়েছে। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে এখন আর উত্তরণের সুযোগ পাচ্ছি না।

এতে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, শিক্ষক নেতা মো. হাবিব উল্লাহ, সিটি করপোরেশন কলেজ সমিতির আহবায়ক আবদুল হক, চট্টগ্রাম জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি নুরুল আলম রাজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির সভাপতি জসিম উদ্দিন, শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলার সদস্য সচিব ফজলুল করিম সাঈদ, সীতাকুণ্ডের সভাপতি আবু জাফর মো. সাদেক, মিরসরাইর আহবায়ক রেজাউল করিম, ফঠিকচড়ির সদস্য সচিব মো. আলমগীর, হাটহাজারীর আহবায়ক গিয়াস উদ্দিন, রাউজানের আহবায়ক মো. জামাল শাহ, রাঙ্গুনিয়ার সভাপতি মো. আইয়ুব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...