মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিএনপির নেতাকর্মীদের বাঁধায় চকরিয়ায় এনসিপির পথসভা পন্ড 

চকরিয়া প্রতিনিধি

বিএনপি নেতাকর্মীদের বাঁধায় কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র পথ পন্ড হয়ে গেছে।  এ ঘটনায় এনসিপির মঞ্চ গুঁড়িয়ে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২ টার সময় কক্সবাজার শহীদ দৌলত খান মাঠে  এনসিপির পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে “নব্য গডফাদার” মন্তব্য করায় চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ডাক দেয়। ফলে চকরিয়া পৌরসভার জনতা শপিং সেন্টারস্থ মাঠে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।

উক্ত বিক্ষোভ মিছিল  কারণে এনসিপির পথ সভা পন্ড হয়ে যায়।

চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক বলেন,  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ একজন জাতীয় নেতা। তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা খুব দু:খজনক। জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে যে বিতর্কিত মন্তব্য করেছে  তা পত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, জাতীয় নাগরিক পার্টি( এনসিপি)র পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে যে বিতর্কিত মন্তব্য করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে নাসির উদ্দিন পাটোয়ারীকে এ বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে আজ বিকাল ৪ টার সময় চকরিয়া জনতা শপিং সেন্টারস্থ মাঠে পথসভার কথা ছিল। কিন্ত বিএনপির  নেতা-কর্মীদের বাঁধার কারণে জাতীয় নাগরিক  পার্টির উক্ত পথসভা পন্ড হয়ে যায়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ চকরিয়াবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করে।

এর আগে একই দিন দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে এনসিপি আয়োজিত জুলাই পথসভায় নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’

তিনি বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’

এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার-প্যাস্টুন ছিঁড়ে ফেলেছে।

তিনি বলেন, যেমন আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি তারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে অপেক্ষা করুন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...