মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অভ্যুত্থানের পর সংবিধান নয়, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করাই প্রধান কাজ: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশিষ্ট দার্শনিক ও  রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, অভ্যুত্থানের পর সংবিধান নয়, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করাই প্রধান কাজ। যারা এর বিরোধিতা করছে তারা পুরোনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে টিকিয়ে রাখতে চায়।

শনিবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, “ফ্যাসিবাদের আগ্রাসন থেকে গণতন্ত্র রক্ষা করতে হলে জনগণের নিজস্ব গণমুখী গঠনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। “জনগণকে বুঝাতে হবে গঠনতন্ত্র কী এবং কেন তা প্রয়োজন। যাতে দেশে আর কখনও ফ্যাসিবাদ ফিরে না আসে সেই লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব ও বন্দরের নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, “চট্টগ্রাম দেশের অর্থনীতির হৃদয়। বন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দুর্নীতি বন্ধ ও স্বায়ত্ত্বশাসন নিশ্চিত করতে হবে। বন্দর যেন বিদেশি স্বার্থে ব্যবহৃত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।”

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত তুলে ধরে ফরহাদ মজহার বলেন, “চট্টগ্রামে হাটহাজারীর মতো জায়গায় মসজিদ ও মন্দির পাশাপাশি রয়েছে। যুগ যুগ ধরে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান দেশের ঐতিহ্য। এই ঐতিহ্য যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “আর কখনো যেন দাড়ি-টুপি পরা কাউকে জঙ্গি বা গেরুয়া বসন পরা কাউকে বিদেশি দালাল বলা না হয়।”

সংবিধান ও গঠনতন্ত্রের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, “সংবিধান আইনি কাঠামো হলেও গঠনতন্ত্র রাষ্ট্রচিন্তার মূল দর্শন। ড. কামাল হোসেন সংবিধানকে রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু করেছেন, যা বিভ্রান্তিকর।”

সভায় জামায়াতে ইসলামীর ঢাকাস্থ সমাবেশের সফলতা কামনা করে তিনি বলেন, “আইডিএল বিলুপ্ত করে জামায়াতে ইসলামী নামে রাজনীতিতে ফেরা রাজনৈতিক দুরদর্শিতার ঘাটতিরই প্রকাশ।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, চবি সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক, অধ্যাপক আর রাজী, সহকারী অধ্যাপক সাইমা আলম, রাষ্ট্রচিন্তক মেজর (অব.) ফেরদৌস, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাসস’র সিনিয়র সাংবাদিক মিয়া মো. আরিফ, দৈনিক এই বাংলার নির্বাহী সম্পাদক ওয়াহিদ জামান ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...