মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়নি

প্রেস সচিব শফিকুল আলম

গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ের ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ছিল নিয়ন্ত্রিত ও সংযত। সেখানে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘটনার ওপর নজর রাখা হচ্ছে এবং আইনের সীমার মধ্যে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রেস সচিব বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা সহিংসতা উসকে দেয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হন। এ নিয়ে দেশ-বিদেশে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

এই প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সরকার এ দুই দিকই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, সংগীতশিল্পী আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ বিশিষ্টজনেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...