চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বিশেষ অভিযানে চালিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ডাকাতি মামলায় ১২জন, মাদক মামলায় ৩জন, মহানগর আইনে ৯জন,সিআর মামলায় ১জন এবং চাঁদাবাজি মামলায় একজন।
পুলিশ জানায়, থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এতে গত ২৪ ঘন্টায় ২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়। এসব অভিযান চলমান থাকবে।
আর এইচ/
