মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ও বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আরফাতুল ইসলাম চৌধুরী ইমরানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ১৭নং ওয়ার্ডের সৈয়দ শাহ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত- স্বেচ্ছাসেবক লীগ নেতা আরফাতুল ইসলাম চৌধুরী ইমরান বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর অনুসারী। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

জানা যায়, ‘আরফাতুল ইসলাম চৌধুরী ইমরানের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এরআগে গত ৩ নভেম্বর ছনুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আনুকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়েরকৃত মামলায় জেল হাজতে পাঠায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম। এ ছাড়াও তার বিরুদ্ধে গ্রাম সালিশের নামে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।’

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া সৈয়দ শাহ রোড এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...