সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশে মানবাধিকার মিশন খোলার জন্য জাতিসংঘের সাথে সমঝোতা স্মারক সই

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করতে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ মানবাধিকার (ইউএনএইচআর) অফিস।

জেনেভা থেকে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার অফিস জানায়, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এই সমঝোতা স্মারকে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্ট থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিসের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কারকে এগিয়ে নিতে এবং গণবিক্ষোভের ওপর দমন-পীড়নের বিষয়ে তথ্য-অনুসন্ধান ও তদন্তের জন্য তারা বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের মানবাধিকার রক্ষার প্রতি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের বার্তা বহন করে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ভিত্তি স্থাপন করবে।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের অফিসকে ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে প্রদত্ত সুপারিশগুলো বাস্তবায়নে আরও কার্যকরভাবে সহায়তা করতে পারবে। একই সঙ্গে বাংলাদেশের সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই মিশন বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার মানবাধিকারকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

সূত্র: বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...