মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প নাই : শওকত ওসমান

বাঁশখালী প্রতিনিধি

দেশের চলমান সংকট নিরসন ও আগামী দিনের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প নাই। দেশের এই কঠিন সময়ে একমাত্র তারেক রহমানই সংকট নিরসন করে বাংলাদেশকে সাহসীকতার সাথে নেতৃত্ব দিতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট শওকত ওসমান

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নিউমার্কেট চত্বরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও মব সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের নায়ক ও নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর তারুণ্যের প্রতীক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত কিছু দেশ-বিদেশি ষড়যন্ত্রকারী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে ক্রমাগত। কিন্তু এদেশের সাধারণ মানুষ জানে তারেক রহমানের দীর্ঘ ত্যাগ ও পরিশ্রমের ফলে দেশে নতুন করে গণতন্ত্র ফিরে এসেছে। তাতে তারেক রহমানের হাতেই আগামীর আধুনিক বাংলাদেশ গড়বে।’

এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা হতে যুবদলের তৃণমূল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে এসে সমবেত হয়।

এরপর বিকেলে অ্যাডভোকেট শওকত ওসমানের নেতৃত্বে জেলা যুবদলের মিছিলটি লালদিঘি ময়দান থেকে শুরু হয়ে  নগরীর কোতোয়ালি থানা মোড় হয়ে নিউ মার্কেট চত্বরে এসে মিলিত হয়। পরে সন্ধায় ৬’টায় নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন চেয়ারম্যানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান।

এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. দৌলত আকবর চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, মোহাম্মদ খোকন, যুবদল নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন, রেজাউল করিম, দেলোয়ার খান, পারভেজ, রুবেল, মো. আবু, নুর উদ্দিন, আবদুল মালেক, মীর হামিদ, হারুন, সুমন, চৌধুরী, ইমন, শাহেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...