মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত-১ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২০) নামে এক মহিলা নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাদ্দ দিয়ে জানা যায়, চকরিয়া শহর থেকে যাত্রীবাহী সিএনজি বদরখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রীবাহী সিএনজিটি বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় আসলে চকরিয়াগামী একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে সিএনজিতে থাকা যাত্রীগণ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বদরখালী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক আসমা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসমা বেগমের মৃত্যু হয়।

নিহত আসমা বেগমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকায়।

স্থানীয় সাংবাদিক আল জাবের বলেন, রাস্তার উপরে এক পাশে ব্যক্তি মালিকানাধীন ইট রাখার কারণে এ সড়ক দুর্ঘটনা হয়। রাস্তায় ইট রাখার কারণে সিএনজি চালক বিপরীতমুখী থেকে আসা টমটমকে জায়গা দিতে গিয়ে ইটের সাথে ধাক্কা খেয়ে টমটমের সাথে সংঘর্ষ হয়। ফলে আসমা বেগমের মৃত্যু হয়।

বদরখালী বিট পুলিশ অফিসার আনোয়ার হোসেন বলেন, যাত্রীবাহী সিএনজি সাথে টমটমের সংঘর্ষে একজন যাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করার পর তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...