মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে এক বছর আগে হারিয়ে যাওয়া শখের মোবাইল ফিরে পেলেন জান্নাতুন 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

এক বছর আগে অটোরিকশায় হারিয়ে ফেলা শখের মোবাইল সেট ফিরে পাবেন এমনটা কখনো কল্পনাও করেননি জান্নাতুন নূর। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের বাসিন্দা।

হঠাৎ পুলিশের ফোন পেয়ে অনেকটাই অবাক হন জান্নাতুন নূর। শেষতক শখের মোবাইল সেট হাতে পেয়েও তিনি বিশ্বাস করতে পারছিলেন না সত্যি এমনটা হয়।

জান্নাতুন নূর বলেন, “ডায়েরি করেছিলাম ঠিক। তবে মোবাইল সেট ফিরে পাবো ভাবিনি। প্রথম কয়েকমাস তাগাদা দিয়েছিলাম থানায়। পরে হারানো মোবাইল সেটের আশা ছেড়েই দিয়েছিলাম।”

তিনি জানান, “সামস্যাং গ্যালাক্সী এম১৩” মডেলের মোবাইল সেটটি কিনে দিয়েছিলেন ছেলেকে। শখের মোবাইল সেটটি গত বছরের ৭ জুলাই দুপুরে অটোরিকশা করে পৌরসভার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় এলাকায় যাওয়ার পথে মোবাইলটি হারিয়ে যায়। এনিয়ে থানায় হারানো ডায়েরি লিপিবদ্ধ করেছিলেন জান্নাতুন নূর।

হারানো ডায়েরি মূলে মোবাইল সেটটি উদ্ধার করে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় জান্নাতুন নূর ও তার ছেলের হাতে হস্তান্তর করেছেন ডিএসবি বোয়ালখালী জোনের এএসআই মো.শরীফ হোসেন।

মো. শরীফ হোসেন বলেন, রুটিন দায়িত্বের পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারেও কাজ করছি। এক অন্য রকম ভালো লাগা কাজ করে যখন কারো শখের মোবাইল সেট ফিরিয়ে দিতে পারি। গত কয়েক মাসে বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করতে সক্ষম হয়েছি।

শরীফ জানান, ডায়েরি মূলে প্রযুক্তির সহায়তায় মোবাইল সেট ব্যবহারীর লোকেশন শনাক্ত করে তা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এরপর মোবাইল সেটটির প্রকৃত মালিক জান্নাতুন নূরকে জানালে তিনি ও তার ছেলে এসে নিয়ে যান। তারা অনেক খুশি।

মো. শরীফ হোসেন ২০২০ সালে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এএসআই (নি.) পদে ঢাকা এসবিতে ৩য় স্থান এবং সারাদেশে ২১ তম স্থান অর্জন করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...