মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সন্ত্রাস ও মানুষ খুন আওয়ামী লীগের পুরনো চরিত্র বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলাম।

আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর উদ্যােগে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে নেতারা তাদের বক্তব্যে এমন মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সব সময় প্রতিহিংসার রাজনীতিতে অভ্যস্ত। ভিন্ন মত দমনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে খুন, হামলা ও মামলা করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়নের রাজনীতি করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে দেশ ছেড়ে পলায়ন করেছে। তবুও যারা এখনও দেশে রয়েছে তারা নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে চায়। বিগত জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের জ্বালা সইতে না পেরে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এনসিপি শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে নেতাদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে পতিত শেখ হাসিনার গোপালি আওয়ামীলীগসহ নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা করে আওয়ামীলীগ দেশে তাদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করছে। বাংলার মাটি থেকে আওয়ামী ফ্যাসিষ্টলীগের একদিন কবর রচনা হবে।

দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এর সঞ্চালনার সমাবেশে প্রধান অতিথি ছিলেন,  সংগঠনটির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয়  কর্মপরিষদ সদস্য  আলহাজ শাহজাহান চৌধুরী। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য  অধ্যাপক জাফর সাদেক , চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল,  জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি নুরুল হোসেন, জেলা অফিস সম্পাদক নুরুল হক, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন , পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ,  উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমির মাষ্টার সিরাজুল ইসলাম, জেলা শূরা সদস্য ডা. আব্দুল জলিল, এম ওয়াজেদ আলী ও উপজেলা সেক্রেটারি  তারেক হোসাইন। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ কেরানিহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...