মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়তে হবে : সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না; বরং এতে দেশের রাজনৈতিক সংস্কৃতি ও সমাজবিন্যাসে চির ধরবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।

তিনি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। স্বৈরাচারের রেখে যাওয়া পেতাত্মা কিংবা পরাজিত শক্তির ষড়যন্ত্রে পা দিয়ে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় যেন কোনোভাবেই বাধা সৃষ্টি না হয়।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। তীব্র তাপদাহ উপেক্ষা করে নগরের সাগরিকা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নয়াবাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। জিয়া পরিবার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কখনো আপোষ করেনি। নেত্রীর নির্দেশে ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তার বিরুদ্ধে কটুক্তির দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি এবং সঞ্চালনা করেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া।

বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম. নাজিম উদ্দিন প্রধান বক্তার বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নেতা জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ও দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...