“শহীদ ফয়সাল আহমেদ শান্তর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম ছাত্রদের নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।
বুধবার দুপুর ২টায় নগরীর একটি মসজিদ প্রাঙ্গণে এ এতিম ছাত্রদের খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, সাহিত্য সম্পাদক বাহাউদ্দীন এবং অফিস সম্পাদক সাহিদুল মুরসালিন।
বক্তারা শহীদ ফয়সাল আহমেদ শান্তর আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামের মাটি থেকে স্বৈরাচারী সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। তাঁর ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শান্তর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত এতিম ছাত্রদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।
