মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লামায় অবৈধ বালু খেকো শুক্কুর ও আলতাজ গ্রেফতার

বিপ্লব দাশ, লামা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাতে অভিযান চালিয়ে শুক্কুর ও আলতাজ নামে ২ জন অবৈধ বালু উত্তোলনকারীকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ২টা থেকে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বিভিন্ন অবৈধ বালু মহালে এ অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মঈন উদ্দিন।

গ্রেফতারকৃত আসামিদের বালুমহালও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত করে আব্দুর শুক্কুরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোহাম্মদ আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয়রা জানান, এখনো আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কিছু প্রভাবশালী লোকজন যৌথ ভাবে পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত। জানা যায়,লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মহরম আলী,ছাত্রলীগ নেতা শাহারিয়া, যুবলীগ নেতা আলা উদ্দিন,আব্দুস শক্কুর,রমজান আলী,আবুল হোসেন, জসিম ড্রাইভার, বিএনপি নেতা কালুসহ বেশ কয়েক জন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এখনো বেপরোয়া বালু উত্তোলনের সঙ্গে জড়িত।

সরেজমিনে দেখা গেছে, উপজেলায় সরকারিভাবে কোনো বালু মহল নেই। কিন্তু থেমে নেই অবৈধ বালু উত্তোলন। ফাঁসিয়াখালী ইউনিয়নের বাগাইছড়ি খাল থেকে শ্যালো মেশিন দিয়ে নিজেদের ইচ্ছামতো বালু দিন রাত লাখ লাখ ফুট বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য হোসাইন মামুন বলেন,আগে শুধু আওয়ামী লীগের লোকজন অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল, আর এখন বিএনপি আওয়ামী লীগ মিলে এ অবৈধ বালু উত্তোলন করে। অবৈধ বালু উত্তোলনের ফলে কিছুদিন আগে বাগাইছড়ি থেকে ছাগল্লা ঝিরি এলাকায় যাতায়ত করার জন্য বাগাইছড়ি খালের ওপর র্নিমিত বেইলী সেতু ভেঙে কিছুই নাই।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করি,আটককৃত ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। লামায় নির্বিচারে পাহাড় কাটা,পাথর ও বালু উত্তোলনে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এই ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স এ অভিযান চলমান থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...