২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক কিশোরী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
জানা গেছে, ইছাপুরা গ্রামের প্রবাসী মোস্তফা কামালের মেয়ে প্রভা । এবার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেল করার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এই চরম সিদ্ধান্ত নেয়।
বুড়িচং থানার ওসি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, এবং প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
আর আর/
